News Flash

  • Home
  • খেলা
  • উদ্বোধনের অপেক্ষায় ধর্মনগর স্টেডিয়াম
Image

উদ্বোধনের অপেক্ষায় ধর্মনগর স্টেডিয়াম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই। প্রস্তুতি জোর কদমে। সব কিছুই এখন ঠিকভাবে এগুচ্ছে। আবার বলা যায় মহেন্দ্রক্ষণের অপেক্ষায়। মোটকথা এখন অপেক্ষা শুধু উদ্বোধনের। জোরদার গতিতে চলছে  ধর্মনগর ক্রিকেট স্টেডিয়ামের কাজ। শেষ তুলির টান চলছে এখন এই স্টেডিয়ামকে ঘিরে। টিসিএ সূত্রের খবর, আগামী ৬ থেকে ১০ আগস্টের মধ্যে যে-কোনও একদিন উদ্বোধন হতে পারে এই স্টেডিয়ামের। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী দিনক্ষণ চূড়ান্ত করে দিলেই ঘটা করে উদ্বোধন হবে এই স্টেডিয়ামের। প্রসঙ্গত ২০০৭ সালে এই স্টেডিয়ামের আত্মপ্রকাশ হয়েছিল ধর্মনগরে। তবে এর পর থেকে কোনো দিনই এই মাঠে বল গড়ায় নি। ময়দানই তো সঠিকভাবে তৈরি হয়নি বিগত বছর গুলোতে। তবে টিসিএ-র নতুন কমিটি গঠিত হবার পর দায়িত্বে থাকা প্রত্যেকেই এই ময়দানকে তড়িঘড়ি করার চেষ্টা নিলেন। অবশেষে গড়ে উঠলো এই ধর্মনগর ক্রিকেট স্টেডিয়াম। সাংবাদিক সম্মেলন করে একবার তা ২৩ জুলাই উদ্বোধন করা হবে বলে ঘোষণা করা হয়েছিল। কার্যত স্টেডিয়ামের কাজ অসমাপ্ত থাকায় তা স্থগিত রাখতে হয়। এখন অপেক্ষা শুধু উদ্বোধনের। তবে ৬-১০ আগস্টের মধ্যে না হলে, আবার ১৫ আগস্টের পরই মুখ্যমন্ত্রী থেকে দিনক্ষণ নিয়ে জানানো হবে স্টেডিয়াম  উদ্বোধনের বিষয়টি।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top