News Flash

  • Home
  • বিদেশ
  • মেক্সিকোতে একাধিক গাড়ির সংঘর্ষে মৃত ৯ , আহত আরও ৩
Image

মেক্সিকোতে একাধিক গাড়ির সংঘর্ষে মৃত ৯ , আহত আরও ৩

মেক্সিকো সিটি, ২৮ জুলাই (হি. স.) : মেক্সিকোতে একাধিক গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৯ জনের। পাশাপাশি আহত আরও ৩জন। দুর্ঘটনাটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা৩৫ মিনিটে গুয়েরোর কোস্টা গ্র্যান্ডে অঞ্চলের আকাপুলকো-জিহুয়াতানেজো হাইওয়েতে ঘটে।

জানা গেছে, একটি প্রাইভেটকারের চালক একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে চান। এ সময় ট্রাকের পেছনে ধাক্কা লেগে হারিয়ে হাইওয়ের বিপরীত দিকে চলে যায় গাড়িটি। সেখানে আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের আতোয়াক ডি আলভারেজ শহরের একটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্য পুলিশ এবং ন্যাশনাল গার্ড দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়েছে। দুর্ঘটনার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়কটি বন্ধ ছিল। 

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top