News Flash

  • Home
  • খেলা
  • Belonia:বিলোনিয়ায় ফুটবল, চিত্তামারা শেষআটে
Image

Belonia:বিলোনিয়ায় ফুটবল, চিত্তামারা শেষআটে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।। কোয়ার্টার ফাইনালে উঠলো চিত্তামারা এফ সি দল।  সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। বিলোনিয়ায় বড়পাথরি স্কুল মাঠে আয়োজিত নক আউট ফুটবল আসরের দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ ম্যাচে বুধবার চিত্তামারা এফ সি দল ২-‌০ গোলে পরাজিত করে ইউনাটেড তিপ্রাসা দলকে। ম্যাচের শুরু থেকেই দুই দলের ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে শুরু থেকেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু গতি এবং দক্ষতার কাছে চিত্তামারা এফ সি দল থেকে পিছিয়ে পড়ে ইউনাটেড তিপ্রাসা দল। বিজয়ী দলের পক্ষে আকাশ ত্রিপুরা এবং শক্তি ত্রিপুরা গোল করেন। খেলা পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস। প্রসঙ্গত:‌ আসরে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়াও টুর্নামেন্টে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top