ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।। কোয়ার্টার ফাইনালে উঠলো চিত্তামারা এফ সি দল। সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। বিলোনিয়ায় বড়পাথরি স্কুল মাঠে আয়োজিত নক আউট ফুটবল আসরের দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ ম্যাচে বুধবার চিত্তামারা এফ সি দল ২-০ গোলে পরাজিত করে ইউনাটেড তিপ্রাসা দলকে। ম্যাচের শুরু থেকেই দুই দলের ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে শুরু থেকেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু গতি এবং দক্ষতার কাছে চিত্তামারা এফ সি দল থেকে পিছিয়ে পড়ে ইউনাটেড তিপ্রাসা দল। বিজয়ী দলের পক্ষে আকাশ ত্রিপুরা এবং শক্তি ত্রিপুরা গোল করেন। খেলা পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস। প্রসঙ্গত: আসরে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়াও টুর্নামেন্টে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার।

Belonia:বিলোনিয়ায় ফুটবল, চিত্তামারা শেষআটে
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















