News Flash

  • Home
  • খেলা
  • Football:কিল্লায় প্রাইজমানি ফুটবল, সেমিফাইনালে আমলক কামি

Football:কিল্লায় প্রাইজমানি ফুটবল, সেমিফাইনালে আমলক কামি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।।সেমিফাইনালে উঠলো আমলক কামি দল। ৪-‌১ গোলে বিধ্বস্ত করলো তুলসীরাম কামি দলকে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন(‌ পিত্রা কামি ক্লাব)‌। এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন আমলক কামির ফুটবলাররা। বল দখলের লড়াইযেও ছিলো এগিয়ে। গোটা দলকে অক্সিজেন দেন মাঝমাঠের সেরা ফুটবলার রাজীব সাধন জমাতিয়া। মূলত রাজীবের ক্রীড়াশৈলীর কাছেই পরাজিত হতে হয় তুলসীরাম কামি দলকে। বিজয়ী দলের পক্ষে কুচাং জমাতিয়া এবং রাজীব সাধন জমাতিয়া দুটি করে গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন শিবসাধন জমাতিয়া। খেলা পরিচালনা করেন বিজয় কুমার জমাতিয়া। আজ জুলাই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ত্রিপুরা পুলিস খেলবে জম্পুই প্লে সেন্টারের বিরুদ্ধে, ২৯ জুলাই তৃতীয় কোয়ার্টার ফাইনালে তৈরূপা কামি খেলবে কাইন্তা কামি দলের বিরুদ্ধে এবং ৩০ জুলাই শেষ কোয়ার্টার ফাইনালে ফ্রেন্ডস ইউনিয়ন খেলবে রাইয়ু কামি দলের বিরুদ্ধে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top