ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।।সেমিফাইনালে উঠলো আমলক কামি দল। ৪-১ গোলে বিধ্বস্ত করলো তুলসীরাম কামি দলকে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন( পিত্রা কামি ক্লাব)। এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন আমলক কামির ফুটবলাররা। বল দখলের লড়াইযেও ছিলো এগিয়ে। গোটা দলকে অক্সিজেন দেন মাঝমাঠের সেরা ফুটবলার রাজীব সাধন জমাতিয়া। মূলত রাজীবের ক্রীড়াশৈলীর কাছেই পরাজিত হতে হয় তুলসীরাম কামি দলকে। বিজয়ী দলের পক্ষে কুচাং জমাতিয়া এবং রাজীব সাধন জমাতিয়া দুটি করে গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন শিবসাধন জমাতিয়া। খেলা পরিচালনা করেন বিজয় কুমার জমাতিয়া। আজ জুলাই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ত্রিপুরা পুলিস খেলবে জম্পুই প্লে সেন্টারের বিরুদ্ধে, ২৯ জুলাই তৃতীয় কোয়ার্টার ফাইনালে তৈরূপা কামি খেলবে কাইন্তা কামি দলের বিরুদ্ধে এবং ৩০ জুলাই শেষ কোয়ার্টার ফাইনালে ফ্রেন্ডস ইউনিয়ন খেলবে রাইয়ু কামি দলের বিরুদ্ধে।

Football:কিল্লায় প্রাইজমানি ফুটবল, সেমিফাইনালে আমলক কামি
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















