News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : ৭২ ঘণ্টা পরও হদিস নেই নাবালিকার, প্রতিবাদে আবারও রাস্তা অবরোধ সোনামুড়ায়
Image

ত্রিপুরা : ৭২ ঘণ্টা পরও হদিস নেই নাবালিকার, প্রতিবাদে আবারও রাস্তা অবরোধ সোনামুড়ায়

সোনামুড়া(ত্রিপুরা), ২৭ জুলাই (হি. স.) : অপহরণের ৭২ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ নাবালিকাকে উদ্ধার করতে ব্যর্থ হওয়ার প্রতিবাদ জানিয়ে বুধবার ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ জানিয়েছে। এদিন ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেছে।

প্রসঙ্গত, সোনামুড়ার  বলেরডেপা এলাকা থেকে অপহরণের ৭২ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়নি। তাতে ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বুধবার সোনামুড়ায় মূল সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়েছে। গতকালও ছাত্র সমাজ সোনামুড়া চৌমুহনীতে পথ অবরোধ করেছিল।

আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দাবি, অপহৃত নাবালিকা উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। এদিকে, নাবালিকা অপহরণের প্রতিবাদে রাস্তা অবরোধের ফলে  অবরোধস্থলের দুপাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে। তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।

রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা সেখানে ছুটে যান। পুলিশ দ্রুত নাবালিকা ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে। কিন্তু পুলিশের এ ধরনের প্রতিশ্রুতিতে আন্দোলন প্রত্যাহার করে নিতে অস্বীকার করেছে ছাত্রছাত্রীরা। অপহরণের প্রতিবাদে সোনামুড়ায় ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ পরিস্থিতিকে ক্রমশ জটিল করে তুলছে।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top