News Flash

  • Home
  • খেলা
  • ক্লাবের ক্রিকেটাররা প্রস্তুতিতে ব্যস্ত টিসিএ-র টুর্নামেন্ট শুরু ৫ আগস্ট
Image

ক্লাবের ক্রিকেটাররা প্রস্তুতিতে ব্যস্ত টিসিএ-র টুর্নামেন্ট শুরু ৫ আগস্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। ক্লাবের ক্রিকেটাররা প্রস্তুতিতে ব্যস্ত। আসন্ন ক্রিকেট মরশুমকে সামনে রেখে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন অনুমোদিত সব ক’টি ক্লাবের ক্রিকেটাররাই এখন জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। এবারকার ঘরোয়া ক্লাব লীগ ক্রিকেটের মরসুম শুরু হচ্ছে ৫ আগস্ট থেকে। শুরুতেই সিনিয়র ক্লাব ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ক্রীড়া সূচিও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। প্রতিদিন দুই মাঠে দুটো করে চারটি ম্যাচের ব্যবস্থা করা হচ্ছে। ঘরোয়া ক্লাব ক্রিকেটের ১৪ দলীয় এই টুর্নামেন্টে গ্রুপ-এ তে থাকছে ইউনাইটেড ফ্রেন্ডস, জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি), সংহতি, শতদল সংঘ, মৌচাক,  ওল্ড প্লে সেন্টার (ওপিসি) এবং ইউনাইটেড বিএসটি। গ্রুপ বি-তে রয়েছে স্ফুলিঙ্গ,  কসমোপলিটন, হার্ভে, চলমান সংঘ, পোলস্টার, ব্লাড মাউথ এবং বনমালীপুর ক্রিকেট ক্লাব (বিসিসি)। গ্রুপ লিগের খেলা ৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৭ আগস্ট পর্যন্ত। ১৮ আগস্ট কোয়ার্টার ফাইনাল এবং ২০ আগস্টে সেমিফাইনালের পর ২২ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। তবে মূলপর্বে একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে সামগ্রিক পরিস্থিতির কথা চিন্তা করে। উদ্বোধনী দিনে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে ওপিসি-র বিরুদ্ধে এমবিবি স্টেডিয়ামে। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে খেলবে জে সি সি ও মৌচাক ক্লাব। বিকেলের ম্যাচে সংহতি খেলবে শতদল সংঘের বিরুদ্ধে এমবিবি স্টেডিয়ামে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে খেলা হবে স্ফুলিঙ্গ ও ব্লাডমাউথের মধ্যে। সুচি অনুযায়ী সকালের ম্যাচ পৌনে ৯ টা থেকে এবং দিনের দ্বিতীয় ম্যাচ সোয়া ১টা থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top