News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আদালতে মামলা চলাকালীন তেলিয়ামুড়ায় সমন্বয় সমিতির অফিস ভেঙে দিল প্রশাসন
Image

আদালতে মামলা চলাকালীন তেলিয়ামুড়ায় সমন্বয় সমিতির অফিস ভেঙে দিল প্রশাসন

তেলিয়ামুড়া, ২৬ জুলাই৷৷ হাইকোর্টে মামলা চলাকালেই ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির অফিস ঘরটি বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন৷ হাইকোর্টের মামলা চলাকালে এভাবে সরকারি কর্মচারীদের অফিস বিভাগ ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ হাইকোর্টে মামলা চলাকালীন  রাজ্য বিজেপি সরকারের প্রশাসনের নির্দেশে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি (এইচ.বি রোড) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দিল৷ ঘটনা মঙ্গলবার দুপুর নাগাদ৷

তেলিয়ামুড়ার দুজন ডি.সি.এম এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তেলিয়ামুড়া ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির অফিস ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়৷  প্রায় ৩০ বছর পর জায়গাটি দখলমুক্ত করলো প্রশাসন৷ এর অবস্থানটি ছিল সি.পি.আই.এম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি কার্যালয়ের ঠিক পাশেই৷ এ প্রসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুই ডি.সি.এম বাপ্পাদিত্য রায় ভৌমিক এবং এবং অমর পাল জানান, সরকারি খাস জায়গায় বাম সমর্থিত কর্মচারী সংগঠনের অফিসটি  তৈরি হয়েছিল  দীর্ঘ বছর পূর্বে৷  হাইকোর্টে বিচার চলাকালীন সময়েই প্রশাসনিক চেষ্টায় সেই জায়গা মঙ্গলবার দখল মুক্ত হলো৷

অপরদিকে ভাঙ্গন প্রক্রিয়া চলাকালে যাতে কোন বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য পুলিশ প্রশাসন থেকে পর্যাপ্ত ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ান মোতায়ন ছিল৷ অন্যদিকে সি.পি.আই.এম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংগঠনিক কাজে তেলিয়ামুড়া স্থিত সি.পি.আই.এম পার্টি অফিসে এসেছিলেন মঙ্গলবার৷ পরে ভাঙ্গন প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে সি.পি.আই.এম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, প্রশাসন ইচ্ছে করলে কর্মচারী সংগঠনের অফিসটি না ভাঙ্গলেই পারতো৷

কারণ, জায়গাটি সরকারি খাস জমি হলেও এমন বহু সরকারি খাস জায়গায় শাসক দলেরও কার্যালয় রয়েছে৷ সরকারি খাস জায়গাতে শাসক দলের অফিসগুলিকে তো  ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে না প্রশাসন৷ প্রশাসনের দখল মুক্ত অভিযান  সবার ক্ষেত্রেই সমভাবে দেখা উচিত৷  বিগত দিনে কর্মচারীদেরএই সংগঠন সরকারি খাস জমি দখল করে নিজেদের সংগঠনের কার্যালয় তৈরী করেছিল  যা বর্তমানে হাইকোর্টে মামলা চলছে৷  তবে সে যাই হোক না কেন, প্রশাসন সরকারি খাস জায়গা দখলমুক্ত করলো মঙ্গলবার এক প্রকার জোর জবরদস্তি করেই৷ তবে এখন দেখার বিষয় তেলিয়ামুড়া মহাকুমায় এমন অনেক বিভিন্ন দলের কার্যালয় রয়েছে খাসজমিতে৷ সেগুলো কি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় কিনা সেই প্রশ্ণেই শুভবুদ্ধি মহলে৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top