News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি মাফিয়াদের দ্বারা আক্রান্ত এক ব্যক্তি, মামলা হলেও পুলিশের ভূমিকায় অসন্তোষ
Image

জমি মাফিয়াদের দ্বারা আক্রান্ত এক ব্যক্তি, মামলা হলেও পুলিশের ভূমিকায় অসন্তোষ

আগরতলা, ২৬ জুলাই৷৷ আমতলী থানার ঈশান চন্দ্রনগরে জমিয়ে মাফিয়াদের হামলার ঘটনায় এক ব্যক্তি আহত হওয়ার ১১ দিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি৷ পুলিশের এ ধরনের নিষ্ক্রিয় ভূমিকা ঘিরে স্থানীয় জনগণের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ জমি মাফিয়ার আক্রমণে  গুরুতর আহত এক ব্যক্তি৷

গত ১৬ ই জুলাই  আমতলী থানাধীন  ঈশান চন্দ্র নগর  এলাকার  কয়েকজন  জমি মাফিয়ার বাবুল চৌমুনী থেকে বাড়ি ফেরার পথে সুব্রত চৌধুরীর উপর  প্রাণঘাতী হামলা চালায়৷  এতে গুরুতরভাবে আহত হয় সুব্রত চৌধুরী৷   স্থানীয়রা   গুরুতর আহত অবস্থায় সুব্রত চৌধুরীকে  জিবি হাসপাতালে  নিয়ে যায়৷ বর্তমানে সুব্রত চৌধুরী জিবি হাসপাতাল  চিকিৎসাধীন রয়েছেন৷ এদিকে গোটা ঘটনায় লিখিত আকারে জানিয়ে  সুব্রত চৌধুরীর পরিবারের লোকজন  আমতলী থানায় একটি মামলা দায়ের করে৷ কিন্তু ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত  আমতলী থানার পুলিশ কোন অভিযুক্তকে  গ্রেপ্তার করতে পারেনি৷

অভিযোগ আমতলী থানার পুলিশ  গোটা ঘটনাটি  কোন এক রহস্যজনক কারণে  ধামাচাপা দেওয়ার  চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ আমতলী থানার পুলিশের এই ধরনের  কাণ্ডজ্ঞানহীন ভূমিকায়  তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন  আহত সুব্রত চৌধুরীর স্ত্রী৷ জানা গেছে  এই জমি মাফিয়ারা   বিগত বাম সরকারের আমল থেকেই  জমি কেনাবেচার সময়  ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে  বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে   মোটা অংকের টাকা আদায় করে চলেছে৷ দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকাবাসী   এই জমি মাফিয়াদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল৷  কিন্তু এতদিন  তাদের ভয়ে  কেউ মুখ খুলতে সাহস পায়নি৷ কিন্তু সরকার পরিবর্তন হলেও  এই জমি মাফিয়াদের  স্বভাব এবং আদব-কায়দার  পরিবর্তন হয়নি৷  বাম আমল থেকেই  এইসব কাজে হাত পাকিয়ে নেওয়া  জমি মাফিয়াদের  উচিত শিক্ষা দেওয়ার জন্য  এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ  বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন৷

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top