News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনিয়া গান্ধীকে ইডি-র তলব, আগরতলায় গান্ধীঘাটে কংগ্রেসের সত্যাগ্রহ
Image

সোনিয়া গান্ধীকে ইডি-র তলব, আগরতলায় গান্ধীঘাটে কংগ্রেসের সত্যাগ্রহ

আগরতলা, ২৬ জুলাই৷৷ সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে মিথ্যা মামলায় জড়িয়ে জিজ্ঞাসাবাদ করার প্রতিবাদ জানিয়ে কংগ্রেস সেবা দলের তরফ থেকে দেশব্যাপী সত্যাগ্রহ আন্দোলনের অঙ্গ হিসেবে আজ আগরতলার গান্ধী ঘাটে সেবা দলের উদ্যোগে সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত করা হয়৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মঙ্গলবার দিল্লিতে পুনরায় ইডির কার্যালয়ে হাজির হন৷

সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে মিথ্যা মামলায় জড়িয়ে ইডি হয়রানি করছে৷ এ ধরনের চক্রান্তের প্রতিবাদ জানিয়ে গোটা দেশজুড়ে আন্দোলনের শামিল হয়েছে কংগ্রেস সেবা দল৷ সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে আজ রাজ্যেও কংগ্রেস সেবা দলের তরফ থেকে সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত করা হয়৷ এ উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনের সামনে থেকে রেলি করে কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা গান্ধী-ঘাটে গিয়ে সত্যাগ্রহ আন্দোলনের শামিল হন৷

এদিন সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চক্রান্ত করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ইডিকে দিয়ে হয়রানি করা হচ্ছে৷ এ ধরনের রাজনৈতিক চক্রান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷

তিনি বলেন এই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে দেশব্যাপী আজ সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে৷ এই আন্দোলন কর্মসূচি সফল করার জন্য প্রদেশ কংগ্রেসও শামিল হয়েছে৷ এদিন গান্ধী ঘাটে সত্যাগ্রহ আন্দোলনে শামিল হন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা ,সেবা দলের রাজ্য কনভেনার নিত্যগোপাল রুদ্র পাল সহ সর্বস্তরের নেতা কর্মী সমর্থকরা৷ অবিলম্বে সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে মিথ্যা মামলা থেকে রেহাই না দিলে কংগ্রেস দল দেশ জুড়ে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top