News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নগাঁওয়ের জাজরিতে শিক্ষক-দম্পতির বাড়িতে দুষ্কৃতী, লুটপাট লক্ষাধিক টাকার সম্পত্তি
Image

নগাঁওয়ের জাজরিতে শিক্ষক-দম্পতির বাড়িতে দুষ্কৃতী, লুটপাট লক্ষাধিক টাকার সম্পত্তি

নগাঁও (অসম), ২৬ জুলাই (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত জাজরির ন-ভেটি এলাকায় প্রকাশ্য দিবালোকে জনৈক গৃহস্থের বাড়িতে লুটপাট চালিয়ে লক্ষাধিক টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, জাজরির ন-ভেটি এলাকার বাসিন্দা অবসরপ্ৰাপ্ত শিক্ষক-দম্পতি উমেশ বরুয়া এবং মীনা শইকিয়া বরুয়ার ঘরে আজ দুপুরের দকে সংগঠিত হয়েছে এই ঘটনা। ঘটনা সম্পর্কে ভুক্তভোগী অবসরপ্ৰাপ্ত শিক্ষক উমেশবাবু জানান, ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন না। এই সুযোগক কাজে লাগিয়ে তাঁদের ঘরের পেছনের দরজা ভেঙে এবং জানালার রড বাঁকা করে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা। ঘরে ঢুকে তারা নির্বিবাদে বহু মূল্যবান সম্পত্তি নষ্ট করেছে। এছাড়া গদরেজের স্টিলের আলমিরা ভেঙে মোটা অঙ্কের টাকা, স্বর্ণালঙ্কার এবং মেখলা-চাদর সহ দামি বহু পোশাক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীর দল। ঘটনা সম্পর্কে তিনি এবং তাঁর স্ত্রী যৌথভাবে জাজরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, জানান শিক্ষক উমেশ বরুয়া।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top