News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arvind Kejriwal :কেন্দ্রকে ব্রিটিশদের সঙ্গে তুলনা করলেন কেজরিওয়াল, বর্ধিত জিএসটি প্রত্যাহারের আর্জি
Image

Arvind Kejriwal :কেন্দ্রকে ব্রিটিশদের সঙ্গে তুলনা করলেন কেজরিওয়াল, বর্ধিত জিএসটি প্রত্যাহারের আর্জি

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): কেন্দ্রীয় সরকারকে ‘ব্রিটিশদের’ সঙ্গে তুলনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সোমবার ভার্চুয়ালি বক্তব্য রাখায় সময় অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “দেশবাসী মুদ্রাস্ফীতিতে হতাশ। তাঁরা (কেন্দ্রীয় সরকার) দই, লস্যি, গম, চাল এবং অন্যান্য খাদ্যদ্রব্যের উপর জিএসটি আরোপ করেছে। ব্রিটিশরাও তাই করত। দিল্লিতে আমরা মুদ্রাস্ফীতি থেকে মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছি।”

কেজরিওয়াল আরও বলেছেন, “আমরা দিল্লিতে চিকিৎসা, জল, বিদ্যুৎ বিনামূল্যে দিচ্ছি। আমরা এই সব করতে পেরেছি কারণ আমরা দুর্নীতির অবসান করেছি। আমরা কোনও ট্যাক্স বাড়াইনি। আমি কেন্দ্রীয় সরকারকে বর্ধিত জিএসটি প্রত্যাহারের আবেদন করছি।” হিমাচল প্রদেশের সোলানের জনগণের কাছে কেজরিওয়াল আবেদন জানান, হিমাচল প্রদেশেও আপ সরকার করুন, আমরা আপনাকদের মুদ্রাস্ফীতি থেকে মুক্তি দেব।”
কেজরিওয়ালের সঙ্গে এদিন ভার্চুয়ালি বক্তব্য রাখেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। তিনি বলেছেন, “আপ সমগ্র দেশে ছড়িয়ে পড়ছে এবং তাই অনেক সমস্যা আসবে। কিন্তু আপনাদের চিন্তা করতে হবে না। আমরা চাই আপনারা হিমাচল প্রদেশে একটি সৎ সরকার তৈরি করুন। আমাদের রাজ্য ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top