News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Udaipur:উদয়পুরের হরিয়ানন্দ ইংরেজী মাধ্যম স্কুলে শিক্ষক বদলী নিয়ে জটিলতা
Image

Udaipur:উদয়পুরের হরিয়ানন্দ ইংরেজী মাধ্যম স্কুলে শিক্ষক বদলী নিয়ে জটিলতা

উদয়পুর, ২৫ জুলাই৷৷ মন্দির নগরী উদয়পুর শহরের ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা বেহাল৷ শহরের নিকট হরিয়ানন্দ ইংরেজী মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে দশ জন শিক্ষককে অন্যত্র ডেপুটেশনে নিয়ে যাওয়ায় সমস্যা জটিল থেকে জটিলতার আকার ধারণ করেছে৷ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অভিভাবক মহল৷ 

সারা রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে কখনো শিক্ষকের অভাবে কিংবা কখনো জল বা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন কোন না কোন বিদ্যালয়ে ছাত্রছাএী কিংবা অভিভাবকরা আন্দোলন সংগঠিত করছে৷ তেমনি মন্দির নগরী উদয়পুর শহরের নিকট হরিয়ানন্দ ইংরেজী মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের অভাবে পড়াশুনা লাঠে উঠেছে বলে অভিযোগ বিদ্যালয়ের অভিভাবকদের৷ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দাস জানান, বিদ্যালয়ে প্রায় নয়শত ছাত্রছাএী৷  শিক্ষক শিক্ষিকা চবিবশ জন৷ এর মধ্যে একজন বিকলাঙ্গ৷ এক থেকে দুই জন শিক্ষক/ শিক্ষিকা থাকেন ছুটিতে৷ এর মধ্যে গত কিছুদিন আগে শিক্ষা দপ্তর থেকে দশ জন শিক্ষককে বিদ্যালয় থেকে ডেপুটেশনে নিয়ে যাবার ফলে বিদ্যালয়ে পঠন-পাঠনে দেখা দিয়েছে বিভিন্ন সমস্যা৷ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এক এক জন শিক্ষককে কম করে হলেও পাঁচ থেকে ছয়টি  ক্লাস নিতে হচ্ছে৷ অনেক সময় দেখা যায় শিক্ষকের অভাবে বিদ্যালয়ের শিশুরা নিজেদের মধ্যে খেলতে গিয়ে মাথা ফেঁটে যাচ্ছে৷ দেখা দিচ্ছে নানা সমস্যা৷ সামনেই বিদ্যালয়ে পরীক্ষা শুরু হতে যাচ্ছে৷ সিলেবাস শেষ করা যাচ্ছে না৷ যে সমস্ত হাতে গুনা শিক্ষক রয়েছে বর্তমানে বিদ্যালয়টিতে তারা কি ভাবে পড়াশোনা চালিয়ে যাবেন চিন্তা করে পাচ্ছেন না৷ 

দাবি উঠছে বিদ্যালয় থেকে যে দশজন শিক্ষককে অন্যএ ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়েছে বিদ্যালয়ের স্বার্থে তাদের আবার এই বিদ্যালয়ে ফিরিয়ে আনা হউক৷বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ পেরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহল আন্দোলনের শামিল হবেন বলে ইঙ্গিত দিয়েছেন৷

Releated Posts

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক অনুমান, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: অল্প বয়সে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জগহরিমুড়া এলাকায়…

ByByReshmi Debnath Jul 23, 2026

অফিস থেকে বাড়ি ফেরার পথে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের উপর দুঃসাহসিক হামলা, স্ত্রীকে সামনে রেখেই লুট; গ্রেপ্তার তিন অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ জুলাই: সিপাহিজলা জেলায় ফের দুঃসাহসিক হামলা ও লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অফিস থেকে বাড়ি…

ByByReshmi Debnath Jul 23, 2026

সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও সরকারি মোবাইল ও মূল্যবান সামগ্রী; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ জুলাই:তেলিয়ামুড়া মহকুমার পিডব্লিউডি দপ্তরের অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 23, 2026

বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ মহিলা থানার বিরুদ্ধে; তদন্তে খোয়াই থানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই:  খোয়াই জেলার পশ্চিম জাম্বুরা এলাকায় এক বৃদ্ধা মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 23, 2026

বিজেপির মিছিল থেকে সিপিআই(এম)-এর পার্টি অফিসে হামলার অভিযোগ, প্রতিবাদে বিলোনিয়ায় বিক্ষোভ ও থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: বিলোনিয়ায় বিজেপির একটি বিক্ষোভ মিছিল চলাকালীন সিপিআই(এম)-এর মহকুমা কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Jul 22, 2026

নতুন শ্রমকোড বাস্তবায়নে ত্রিপুরায় প্রথম তিন দিনের কর্মশালা, অংশ নিলেন বিভিন্ন রাজ্যের বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন শ্রমকোড কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী…

ByByReshmi Debnath Jul 22, 2026

দেশে প্রথম, পোস্ট-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পে বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করল ত্রিপুরা

আগরতলা, ২২ জুলাই: তফসিলি উপজাতি (এসটি) পড়ুয়াদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের আওতায় বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপ্যানেলমেন্টের…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

১১ দফা দাবিতে ধর্মনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল

ধর্মনগর, ২২ জুলাই: জনজীবনের সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যার সমাধান এবং রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বুধবার…

ByByReshmi Debnath Jul 22, 2026

কল্যাণপুর বাজারে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের

আগরতলা, ২২ জুলাই : কল্যাণপুর বাজারে গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারের ব্যস্ততম এলাকায় গ্রামীণ…

ByByTaniya Chakraborty Jul 22, 2026
Scroll to Top