News Flash

  • Home
  • খেলা
  • Udaipur:উদয়পুরে ক্রিকেট :  নিয়মরক্ষার ম্যাচে জয়ী রিক্রিয়েশন সেন্টার
Image

Udaipur:উদয়পুরে ক্রিকেট :  নিয়মরক্ষার ম্যাচে জয়ী রিক্রিয়েশন সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। নিয়মরক্ষার ম্যাচে জয় পেলো রিক্রিয়েশন সেন্টার। ১৮ রানে পরাজিত করলো কিল্লা বরক কোচিং সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-‌২০ ক্রিকেটে। সোমবার জামজুরি স্কুল মাঠে হয় ম্যাচটি। বৃষ্টির জন্য মাঠ ভিজে থাকায় দেরীতে শুরু হয়  খেলা। ফলে ওভার কমিয়ে ১৪ তে আনা হয়। সকালে টসে জয়লাভ করে কিল্লা বরকের অধিনায়ক রিক্রিয়েশন সেন্টারকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। রিক্রিয়েশন সেন্টার নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান করে। দলের পক্ষে সুজন দাস কার্যত একাই লড়াই করেন। বাহাতি ওই ব্যাটসম্যানটি ৩৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে করেন ৫৬ রান। এছাড়া দলের পক্ষে সুজিত দেবনাথ করেন ১৬ রান ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে। দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেননি। কিল্লা বরকের পক্ষে গৌতম জমাতিয়া (‌২/‌৭) এবং সুকান্ত জমাতিয়া (‌২/‌৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে কিল্লা বরক নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে গৌতম জমাতিয়া ৪০ বল খেলে ৩টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং বিশ্ব প্রসাদ জমাতিয়া ১৬ বল খেলে ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। রিক্রিয়েশন সেন্টারের পক্ষে সুজিত দেবনাথ (‌৪/‌৯),  ইন্দ্রজিৎ পাল (‌২/‌৪) এবং হরিবন্ধু গোস্বামী (‌২/‌১৫) সফল বোলার।‌‌‌‌‌

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top