News Flash

  • Home
  • বাণিজ্য
  • চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই বন্ধন ব্যাঙ্কের প্রভূত ব্যবসায়িক উন্নতি, ৩০জুন ব্যাঙ্কের মোট গ্রাহক সংখ্যা ২.৬৯ কোটি  
Image

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই বন্ধন ব্যাঙ্কের প্রভূত ব্যবসায়িক উন্নতি, ৩০জুন ব্যাঙ্কের মোট গ্রাহক সংখ্যা ২.৬৯ কোটি  

– গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের  প্রথম ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমান ২০ শতাংশ  বেড়ে হয়েছে  ৯৬,৬৪৯ কোটি টাকা
– গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে মোট আমানতের পরিমান ২০ শতাংশ বেড়ে হয়েছে  ৯৩,০৫৭ কোটি টাকা
– গত অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের  প্রথম ত্রৈমাসিকে কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে) আমানত বৃদ্ধি  হয়েছে  ২১শতাংশ
– কাসা অনুপাত রয়েছে ৪৩.২শতাংশে   
– মোট আমানত-এর মধ্যে রিটেল ব্যবসার অনুপাত ৭৯শতাংশ

আগরতলা: বন্ধন ব্যাঙ্ক চলতি ২০২২-২৩ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফল আজ ঘোষণা করল। অর্থনৈতিক অবস্থার উন্নতির সাথে, ব্যাঙ্কও তার প্রভূত ব্যবসায়িক বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পেরেছে।  

৩০শে জুন, ২০২২ অবধি বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত ও ঋণ) গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে বেড়ে হয়েছে ১,৮৯,৭০৬ লক্ষ কোটি টাকা। ভারতবর্ষের ৩৬টি মধ্যে ৩৪টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে থাকা ৫,৬৪০ গুলি ব্যাঙ্কিং আউটলেট ও শাখার মাধ্যমে ২.৬৯ কোটি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কের মোট কর্মী সংখ্যা এখন ৬১,২৪৭ ।  

বন্ধন ব্যাঙ্কের আমানতের পরিমান গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে 20 শতাংশ বেড়েছে। বর্তমানে মোট আমানতের পরিমান  ৯৩,০৫৭ কোটি টাকা। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় কাসা ( কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মোট আমানতের মধ্যে এখন কাসা অনুপাত হল ৪৩.২ শতাংশ। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে গ্রাহকদের প্রদত্ত ঋণের তুলনায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমান ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট প্রদত্ত ঋণের পরিমান এখন ৯৬,৬৪৯ কোটি টাকা। 

ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে, বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন ১৯.৪% শতাংশ, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি। 

দেশের সকল উপভোক্তাদের কাছে পৌঁছনোর লক্ষ্যে বন্ধন ব্যাঙ্ক এই অর্থবর্ষে দেশ জুড়ে ৫০০ টি নতুন শাখা খোলার পরিকল্পনা করেছে। এসএমই লোন, গোল্ড লোন,পার্সোনাল লোন এবং গাড়ির লোনের মতো ক্ষেত্রে ব্যাঙ্ক নিজের পোর্টফোলিও বিস্তারের লক্ষ্য নিয়েছে। 

ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক ব্যাঙ্কের জন্য ভালো কেটেছে, গত অর্থবর্ষের সমকালের তুলনায় এবার বন্ধন ব্যাঙ্ক এর প্রভূত ব্যবসায়িক বৃদ্ধি হয়েছে। আমাদের ডিস্ট্রিবিউশন ও প্রোডাক্ট পোর্টফোলিও বৃদ্ধির সাথে সাথে সকল দেশবাসীকে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতেও আমরা সমর্থ। আমরা কোটি কোটি দেশবাসীর বিশ্বাস অর্জন করতে পেরে ভাগ্যবান এবং আমরা তাঁদের সেবায় নিযুক্ত থাকবো।”

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top