News Flash

  • Home
  • প্রধান খবর
  • Asansol :বন্ধুকে নিয়ে স্বামীর বিপুল টাকা-সোনা চুরি, ধৃত আসানসোলের তরুণী সহ দুই
Image

Asansol :বন্ধুকে নিয়ে স্বামীর বিপুল টাকা-সোনা চুরি, ধৃত আসানসোলের তরুণী সহ দুই

আসানসোল, ২৪ জুলাই (হি.স.): আসানসোলে স্বামীর প্রচুর টাকা এবং সোনার গয়না চুরির অভিযোগে গ্রেফতার এক তরুণী এবং তার বন্ধু । এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে। রবিবার এ কথা জানিয়েছেন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

গত ২৫ জুন রানিগঞ্জের বাসিন্দা পেশায় পরিবহণ ব্যবসায়ী অভিজিৎ মুখোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর বাড়ি থেকে নগদ ৭৫ লক্ষ টাকা এবং ৪০ গ্রাম সোনার গয়না চুরি গিয়েছে। ওই ঘটনায় গত ২০ জুলাই অভিজিতের স্ত্রী মমতাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, মমতাকে জিজ্ঞাসাবাদ করে নবীন সিংহ নামে এক যুবকের নাম জানতে পারেন তদন্তকারীরা। এর পর কলকাতা থেকে নবীনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ৭৫ লক্ষ টাকা এবং সোনার গয়নার হদিস মিলেছে বলে পুলিশের দাবি। রবিবার এ কথা জানিয়েছেন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল সোনাওয়েন কুলদীপ সুরেশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিজিতের সঙ্গে মমতার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। এর পর আবার তাঁরা বিয়ে করেন। দ্বিতীয়বার বিয়ের কিছু দিন পর ধানবাদে আইন পড়তে যান মমতা। সেখানে পেশায় সফটঅয়্যার ইঞ্জিনিয়ার নবীনের সঙ্গে তাঁর পরিচয় হয়। তার কিছু দিন পরই অভিজিতের রানিগঞ্জের দফতর থেকে মমতা এবং তাঁর বন্ধু নবীন মিলে চুরি করেন বলে অভিযোগ।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top