News Flash

  • Home
  • দিনের খবর
  • Bhatpara :ভাটপাড়ায় নেশার টাকা না পেয়ে মাকে গুলি করে খুন, গ্রেফতার ছেলে
Image

Bhatpara :ভাটপাড়ায় নেশার টাকা না পেয়ে মাকে গুলি করে খুন, গ্রেফতার ছেলে

বারাকপুর, ২৪ জুলাই (হি.স.): মাকে গুলি করে খুন করে গ্রেফতার ছেলে । রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায় । এদিন সকালে ভাটপাড়া পুরসভার কাকিনাড়ার নয়াবাজার এলাকায় নেশার টাকা না পেয়ে মাকে গুলি করে খুন করল ছেলে। মাকে খুন করে চম্পট দেওয়ার সময় যদিও অভিযুক্ত হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দার। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তর কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাকিনাড়া নয়াবাজার ৫ নম্বর সাইডিং এলাকার বাসিন্দা সালেমা বিবি ও তার ছেলে মহম্মদ নিশার। এদিন সকাল পৌনে আটটা নাগাদ নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি থেকে বের হচ্ছিল নিশার। সেই সময় সে মায়ের কাছে নেশার টাকা চেয়েছিল বলে দাবি প্রতিবেশীদের। টাকা না পেয়ে নিশার তার মায়ের কপাল লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। যদিও পরিবারের সদস্যদের দাবি, বাড়ি থেকে বেরনোর সময় মায়ের সঙ্গে মজা করছিল নিশার। বন্দুক দেখিয়ে মাকে ভয় দেখানোর চেষ্টা করছিল সে। সেই সময় আচমকাই গুলি চলে। মায়ের মাথা ফুঁড়ে বেরিয়ে যায় গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সালেমা বিবির।

ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে নিশার। কিন্তু লাভ হয়নি। এলাকাবাসী তাকে ধরে ফেলে। পরে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আগ্নেয়াস্ত্র মেলেনি। কিন্তু নিশারের কাছে কীভাবে বন্দুক এল, কেন বন্দুক জোগার করেছিল সে, তা খতিয়ে দেখা হচ্ছে। কার কাছ থেকে আগ্নেয়াস্ত্র এনেছিল সে, তাও খতিয়ে দেখছে ভাটপাড়ার পুলিশ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top