News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Bishalgarh:বিশালগড় পুর পরিষদের ৫ নং ওয়ার্ডে নতুন সিসি রোডের উদ্বোধন
Image

Bishalgarh:বিশালগড় পুর পরিষদের ৫ নং ওয়ার্ডে নতুন সিসি রোডের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ রবিবার বিশালগড় পৌর পরিষদের ৫ নং ওয়ার্ডের নতুন সি সি রোড রিটার্নিং ওয়াল সহকারে উদ্বোধন করা হয়৷ নতুন রাস্তার নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ সরণি৷ নতুন এই কংক্রিট রোডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব, পৌর পরিষদের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নিখিল রঞ্জন চক্রবর্তী, কাউন্সিলর ব্রজগোপাল দেবনাথ, কাউন্সিলর রতন দেব,অন্যান্য কাউন্সিলর সহ বিজেপির কার্যকর্তা ও এলাকার বিশিষ্ট নাগরিকরগন৷ উদ্বোধন শেষে পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান বলেন দেশের প্রধানমন্ত্রী দেশের জনগণের উন্নয়নের জন্য প্রচুর কাজ করছেন৷ কিন্তু বিশালগড়ের বিধায়ক শীতঘুমে আচ্ছন্ন৷ বিশালগড় বাসীর খোঁজখবর নেওয়ার প্রয়োজন নেই উনার কাছে৷আর লাগবে ও না৷ আমরা আছি সাধারণ জনগণের পাশে তাদের সুবিধা অসুবিধায়৷আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ভোটের জন্য রাজনীতি করি না, জনগণের সার্বিক কল্যাণের জন্য কাজ করি,সব সময় করে যাবো৷বিশালগড়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা হবে সাবকা সাথ সবকা বিকাশের মূলমন্ত্রে৷

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top