News Flash

  • Home
  • দেশ
  • Monkeypox:দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্ত, দেশে রোগী বেড়ে চার
Image

Monkeypox:দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্ত, দেশে রোগী বেড়ে চার

নয়াদিল্লি, ২৪ জুলাই ( হি.স.) : মাঙ্কিপক্স ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভারতে। দেশে আরও এক মাঙ্কি ভাইরাসে আক্রান্তের হদিস পাওয়া গেল। এবার দিল্লিতে সংক্রমিত হলেন এক ব্যক্তি। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত চার জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেল।

তবে সংক্রমিত ব্যক্তির বিদেশ সফরের কোনও যোগ নেই। এর আগে কেরলে যে তিন জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছিলেন, তাঁরা সকলেই বিদেশ থেকে ফিরেছিলেন। বিদেশে না গিয়েও যে ভাবে মাঙ্কিপক্সে দিল্লির ওই ব্যক্তি সংক্রমিত হলেন, তাতে উদ্বেগ বাড়ল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।
সম্প্রতি পশ্চিম দিল্লির বাসিন্দা ওই সংক্রমিত ব্যক্তি মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তাঁর শরীরে ভাইরাসের উপসর্গ থাকায় তিন দিন আগে তাঁকে মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

উল্লেখ্য, শনিবার মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top