News Flash

  • Home
  • দেশ
  • স্পোকেন ইংলিশ কর্মসূচির সূচনা করছে দিল্লি সরকার, কেজরিওয়াল বললেন চাকরির সম্ভাবনা বাড়বে
Image

স্পোকেন ইংলিশ কর্মসূচির সূচনা করছে দিল্লি সরকার, কেজরিওয়াল বললেন চাকরির সম্ভাবনা বাড়বে

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): তরুণ প্রজন্মের জন্য স্পোকেন ইংলিশ কর্মসূচির সূচনা করছে দিল্লি সরকার। শনিবার স্পোকেন ইংলিশ কর্মসূচির কথা ঘোষণা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লি স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি এই কোর্সটি পরিচালনা করবে। এই কর্মসূচি ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের চাকরি পাওয়ার সম্ভাবনাকেও উন্নত করবে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন জানিয়েছেন, প্রথম পর্যায়ে আমরা দিল্লি জুড়ে ৫০টি কেন্দ্রে এক বছরে প্রায় ১ লক্ষ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেব। পরবর্তীকালে, এটি সম্প্রসারিত করা হবে। ১৮-৩৫ বছর বয়সীরা এই ৩-৪ মাসব্যাপী কোর্সে নথিভুক্ত হতে পারবেন। কেজরিওয়াল আরও বলেছেন, সময় নমনীয় হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে। তবে, ৯৫০ টাকা একটি নিরাপত্তা আমানত হিসাবে রাখা হবে যা কোর্সটি সফলভাবে শেষ করার পরে ফেরত দেওয়া হবে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top