News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Congress:কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর ঘিরে উত্তেজনা
Image

Congress:কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷  ফের রাজনৈতিক সন্ত্রাস রাজ্যে৷ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির উপর হামলা দুষৃকতিকারীদের৷ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রচার সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্র৷ মারধর করা হয়েছে একাধিক দলীয় কর্মীদের এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পার্থ রঞ্জন সরকার৷ ঘটনার বিবরণে প্রকাশ, ইডি দপ্তর তলব করেছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে৷ আর তারই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস দল৷ এই পরিপ্রেক্ষিতে বিশালগড়ে শচীন্দ্র লাল এলাকার পার্টি অফিসেও কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷ সেখানে প্রকাশ্য দিবালোকে হামলা চালায় এক দল দুষৃকতী৷ বিভিন্ন ভেঙে চুরমার করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা কর্মীরা৷ বেশ কয়েকজনের বাড়ি থেকে তাদেরকে বের করে এনে মারধর করারও অভিযোগ উঠেছে৷ তবে ঘটনার সম্পর্কে থানায় জানানো হলেও ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও কোন প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয়নি বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতৃত্বরা৷  
বিশালগড়ের শচীন্দ্র লাল কংগ্রেস অফিসে দুর্বৃত্তদের হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ যেকোনো সময় রাজনৈতিক হিংসাত্মক ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে৷
গতকাল  ই ডি তলব করেছিল সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে৷তারই প্রতিবাদে সারা রাজ্যাবাপি  প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছিল প্রদেশ কংগ্রেস৷ বিশালগড়ের কর্মসূচি ছিল শচীন্দ্রনাথ পার্টি অফিসে৷ সেখানে সভা চলাকালীন অতর্কিতে হামলা করে দুষৃকতীরা৷ ঘটনাস্থলে উত্তেজনা দেখা দেয়৷উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক  পার্থ রঞ্জন সরকার,  সুশান্ত চক্রবর্তী,  ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ কুমার রায় সহ অন্যরা৷ সভা চলাকালে দুষৃকতিকারীরা অতর্কিত সভায় হামলা চালায় বলে অভিযোগ৷ কংগ্রেসের দলীয় পতাকা সহ অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ কংগ্রেস দলের তরফ থেকে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানানো হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস৷অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে কংগ্রেস দলের তরফ থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top