News Flash

  • Home
  • দিনের খবর
  • TMC:উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত তৃণমূলের
Image

TMC:উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত তৃণমূলের

কলকাতা, ২১ জুলাই ( হি.স.) : উপরাষ্ট্রপতি পদে মার্গারেট আলভা বা জগদীপ ধনখড়কে কাউকেই সমর্থন করছে না তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ২২ জন লোকসভা এবং ১৩ জন রাজ্যসভার সাংসদকে নিয়ে কালীঘাটে বৈঠক করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তবে সাংবাদিক বৈঠকে সুদীপ কোনও মন্তব্য করেননি।

অভিষেকের কথায়, এনডিএ প্রার্থীকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। আবার বিরোধী প্রার্থী কে হবেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘‘এনডিএ যাঁকে প্রার্থী করেছে, সেই জগদীপ ধনখড়ের কী দৃষ্টিভঙ্গি ছিল সবাই দেখেছেন। তাই এ নিয়ে আজ কোনও মন্তব্য করব না। কিন্তু যে ভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে তা ঠিক নয়।’’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top