News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি হিংসা: ষড়যন্ত্রে অভিযুক্ত মীরান হায়দারের জামিনের আবেদনের ওপর আজ শুনানি
Image

দিল্লি হিংসা: ষড়যন্ত্রে অভিযুক্ত মীরান হায়দারের জামিনের আবেদনের ওপর আজ শুনানি

নয়াদিল্লি, ২১ জুলাই ( হি.স.) : আজ দিল্লি হাইকোর্টে দিল্লির হিংসা ষড়যন্ত্রে অভিযুক্ত মীরান হায়দারের জামিন আবেদনের শুনানি হবে। বিচারপতি মুক্তা গুপ্তার বেঞ্চ এ বিষয়ে শুনানি করবেন।

গত ২০ মে আদালত দিল্লি পুলিশকে নোটিশ জারি করেছিল। শুনানির সময়, বিশেষ পাবলিক প্রসিকিউটর অমিত প্রসাদ বলেন, মীরান হায়দারের জামিনের আবেদন এই মামলার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলির যোগ করে অন্য বেঞ্চে পাঠানো উচিত। তিনি বলেন, বিচারপতি সিদ্ধার্থ মৃদুলের নেতৃত্বে একটি বেঞ্চ একই মামলার আরেক অভিযুক্ত উমর খালিদের জামিন আবেদনের শুনানি করছিল। তারপর আদালত উমর খালিদের আবেদনটি অন্য বেঞ্চে পাঠানো হয়েছিল।
গত ৫ এপ্রিল কারকড়ডুমা আদালত মীরান হায়দারের জামিনের আবেদন খারিজ করে দেয়। দিল্লি হিংসার ঘটনায় ইউএপিএ-এর অধীনে মিরান হায়দারের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। মিরান হায়দারের বিরুদ্ধে ইউএপিএর ধারা ১৩, ১৬, ১৭, ১৮ এবং অস্ত্র আইনের ২৫ এবং ২৭ ধারা এবং জন সম্পত্তির ক্ষতি প্রতিরোধের ধারা ৩ এবং ৪ এর অধীনে অভিযোগ আনা হয়েছে।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top