News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest:কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ঘুঘুর বাসা
Image

Protest:কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ঘুঘুর বাসা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ কল্যাণপুর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের সামনে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর চালানোর ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সমাজের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এখনো কার্যকলাপে শিক্ষক নেতা ও মন্ডল নেতারা সরাসরি জড়িত রয়েছেন৷ রাজনীতির নগ্ণ খেলা শিক্ষাঙ্গনেও আছড়ে পড়তে শুরু করেছে৷ কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিবেকানন্দ বিচার মঞ্চ নামধারী এক শিক্ষক নেতার স্বেচ্ছাচারিতায় ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে৷ ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মূল ফটকে বুধবার প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে৷ মূলত শিক্ষক নেতা অজিত সূত্রধরের অবৈধ কার্যকলাপ ও কথাবার্তার প্রতিবাদেই ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভের দানা বাধতে শুরু করে৷ ধৈর্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় বুধবার ছাত্র-ছাত্রীরা বাধ্য হয়ে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মূল ফটকের প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়৷ আশ্চর্যের বিষয় হলো ছাত্র-ছাত্রীরা যখন প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় ঠিক তখনই তিনি কল্যাণপুর মন্ডল এর নেতা অসীম দেব রায় ও পূর্ণেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্রছাত্রীদের এই প্রতিবাদ বিক্ষোভ স্তব্ধ করে দেওয়ার জন্য সরাসরি প্রয়াস চালানো হয়৷ ছাত্রদের গণতান্ত্রিক অধিকারের উপর অবৈধভাবে আক্রমণ নামিয়ে আনা হয়৷ আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের অকথ্য ভাষায় ওই দুই মন্ডল নেতা সহ অন্যান্যরা গালাগাল শুরু করে বলে অভিযোগ৷ এমনকি আন্দোলন স্থল ছেড়ে চলে যাওয়ার জন্য তাদেরকে হুমকি-ধমকিও দেওয়া হয়৷ ছাত্র-ছাত্রীদের ক্ষোভ বিক্ষোভ প্রশমিত করতে এ ধরনের দমন পীড়ন নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক৷ শিক্ষক নেতা ও মন্ডল নেতাদের এহেনও কার্যকলাপকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভের আগুন আরো চরম আকার ধারণ করেছে৷ যে কোন সময় এর বহিঃপ্রকাশে বড় ধরনের অঘটন ঘটে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না৷ শিক্ষাগণের পরিবেশকে অনুসৃত করার জন্য বহিরাগতদের এ ধরনের আচরণ শুভ বুদ্ধি সম্পন্ন জনগণও মেনে নিতে পারেননি৷ এ ধরনের কার্যকলাপের নিন্দা ও ধিক্কার জানিয়েছেন অনেকেই৷

Releated Posts

নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ব্ল্যাকমেইল: উদয়পুরে স্কুল শিক্ষকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন:  শিক্ষক-ছাত্রীর পবিত্র সম্পর্কে চরম কলঙ্কলেপন। এক নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণ ও আপত্তিকর ভিডিওর…

ByByReshmi Debnath Jun 19, 2026

আধুনিকীকরণে আগরতলা রেলস্টেশন পাচ্ছে ৪৮ কোটি টাকা, ১০ দিনের মধ্যেই চালু হতে পারে মেমু পরিষেবা

আগরতলা, ১৯ জুন (আইএএনএস) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top