News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে তড়িতাহত হাতি অল্পেতে প্রাণে বাঁচল
Image

ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে তড়িতাহত হাতি অল্পেতে প্রাণে বাঁচল

কৈলাসহর, ২০ জুলাই (হি. স.) : ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে তড়িতাহত হয়ে একটি হাতি অল্পেতে প্রাণে বেঁচেছে। ঊনকোটি জেলায় কৈলাসহর মহকুমায় ইরানী থানা এলাকায় ওই ঘটনায় বিদ্যুৎ দফতরের চরম গাফিলতির প্রমাণ মিলেছে। তাতে, জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় জনগণের বক্তব্য, ইরানি গ্রামে একটি হাতিকে সাথে নিয়ে মাহুত রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথ চলার সময় মাহুত কিছুটা এগিয়ে যান। হঠাৎই তিনি লক্ষ্য করেন হাতিটি রাস্তায় লুটিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তিনি দেখেন হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। দীর্ঘক্ষণের চেষ্টায় হাতি স্বাভাবিক হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার উপর এই বিদ্যুতের তারটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। কিন্তু, পরিবাহী তার সারাই করার কোনরূপ ব্যবস্থা গ্রহণ করছে না বিদ্যুৎ দপ্তর। যার খেসারত দিতে হলো এই অবলা প্রাণীটিকে। এলাকাবাসীর দাবি, দ্রুত এই বিদ্যুতের সমস্যা সমাধান না করলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। 

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top