News Flash

  • Home
  • দেশ
  • টিকাকরণে ২০০ কোটির মাইলফলক স্পর্শ করায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন বিল গেটসের
Image

টিকাকরণে ২০০ কোটির মাইলফলক স্পর্শ করায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন বিল গেটসের

নয়াদিল্লি, ২০ জুলাই (হি. স.) : চলতি সপ্তাহের সোমবার থেকে করোনার দৈনিক সংক্রমণ ক্রমশ হ্রাস পেতে শুরু করে। বর্তমানে ২০০ কোটির বেশি মানুষ টিকা পেয়েছেন। টিকাকরণের এই ২০০ কোটির মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন মাইক্রোসফটের কর্নধার বিল গেটস।

নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করতে গিয়ে বিল গেটস লেখেন, ‘টিকাকরণ কর্মসূচিতে ভারতের এই সাফল্যের পিছনে আপনার অবদান অনস্বীকার্য। ২০০ কোটি মানুষের টিকাকরণ খুব সাধারণ ঘটনা নয়। টিকা নেওয়ার জন্য সরকার যেভাবে লাগাতার প্রচার করে মানুষকে উৎসাহিত করছে, তা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। মাইক্রোসফটের তরফ থেকে আপনাকে এবং ভারতের প্রত্যেক নাগরিককে অসংখ্য অভিনন্দন।’ জানা গিয়েছে ডাভোসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে ভারতে টিকাকরণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। ওই বৈঠকে বিল গেটস ভারতের টিকাকরণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন দুশো কোটির বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। একই সময়ের মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরেছেন ১৬,১১৩ জন। সক্রিয় রোগীর সংখ্যাও কিছুটা হলে কমেছে।

Releated Posts

২০২৭-এ চালু হতে পারে ভারত এনসিএপি ২.০, নিরাপদ চালকদের পুরস্কার ও নিয়মভঙ্গকারীদের লাইসেন্স বাতিলের ভাবনা: গডকরি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গ্রেডেড পয়েন্ট…

ByByNews Desk Sep 3, 2026

আসন্ন বাণিজ্য চুক্তির ফলে বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশে প্রতিযোগীদের তুলনায় কম শুল্কে প্রবেশাধিকার পাবে ভারত: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বিভিন্ন দেশের বাজারে প্রবেশাধিকার আরও গভীর করার উদ্যোগের…

ByByNews Desk Sep 3, 2026

তৃতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা, দলিত কল্যাণ ও কৃষক আত্মহত্যা নিয়ে কর্ণাটক সরকারকে নিশানা বিজেপির

রায়চুর (কর্ণাটক), ৩ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকে বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল। এদিন রাজ্য বিজেপি সভাপতি…

ByByNews Desk Sep 3, 2026

শিলিগুড়ি করিডরের গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণে ২,০৭৭ কোটি টাকার প্রকল্প

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাগডোগরার সঙ্গে প্রতিবেশী বিহারের কিশনগঞ্জ জেলার গলগালিয়াকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top