News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদের উভয়কক্ষে হট্টগোল বিরোধীদের, দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভা মুলতুবি
Image

সংসদের উভয়কক্ষে হট্টগোল বিরোধীদের, দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভা মুলতুবি

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): বাদল অধিবেশনের তৃতীয় দিনও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি ইস্যুতে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। ফলস্বরূপ সংসদের উভয়কক্ষের অধিবেশন দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয়। বুধবার সকালে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা। বিরোধীদের সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

শুধুধু সংসদের বাইরেই নয়, এদিন লোকসভা ও রাজ্যসভাতেও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান বিরোধীরা। তুমুল হইহট্টগোলের কারণে দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। লোকসভার স্পিকার ওম বিড়লা এদিন বলেছেন, “যাঁরা স্লোগানে লিপ্ত সেই সমস্ত সদস্যদের আমি বলতে চাই, আপনারা আলোচনায় অংশ নিন। জনগণ চায় সংসদ কাজ করুক।” কিন্তু, বিরোধীরা স্পিকারের কথায় কর্ণপাত করেননি। চলতে থাকে স্লোগান, তাই দু’টো অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। একই পরিস্থিতি দেখা যায় রাজ্যসভাতেও।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top