News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অষ্টম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেপ্তার গৃহশিক্ষক
Image

অষ্টম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেপ্তার গৃহশিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ গৃহশিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামালা দায়ের করা হলো বীরগঞ্জ থানায়৷ সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আটক অভিযুক্ত শিক্ষক বিজয় পাল৷ অমরপুর মহকুমার টাউন শংকরপ্লী এলাকার বাসিন্দা তথা চাকুরীচ্যুত  শিক্ষক বিজয় পালের বিরুদ্ধে মঙ্গলবার শ্লীলতাহানির অভিযোগ আনে এক ছাত্রীর পরিবার৷ 

তিনি মহকুমার ছাত্রছাত্রীদের তাঁর বাড়িতে প্রতিদিন পড়াতেন৷ মঙ্গলবার সকালেও অষ্টম শ্রেনীতে পাঠরত ছাত্রছাত্রীরা পড়তে যায় তাঁর বাড়িতে৷ কিন্তু ব্যাচের সকলকে ছেড়ে দিলেও তিনি ওই ছাত্রীকে আটকে রাখেন পড়া শিখানোর ভান করে৷ পরবর্তী সময় ছাত্রীর শরীরের আপত্তিকর জায়গায় ওই শিক্ষক হাত দিতে থাকে অভিযোগ ছাত্রীর বাবার৷ পরবর্তী সময় ছাত্রীটি শিক্ষক বিজয় পালের হাত থেকে নিজের সন্মান রক্ষা করতে দৌড়ে পালিয়ে এসে পুরো ঘটনা মার কাছে খুলে বলে৷ তারপর ছাত্রীর মা বাবা সহ এলাকাবাসী জড়ো হয় শিক্ষকের বাড়িতে৷ 

খবর দেওয়া হয় বীরগঞ্জ থানায়৷ খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে আটক করে শিক্ষক বিজয় পালকে৷ মঙ্গলবার  লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় থানায়৷ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় ওই ছাত্রীটিকে৷ উক্ত গুনধর শিক্ষক বিজয় পালকে  আগামীকাল তোলা হবে অমরপুর মহকুমা আদালতে৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top