News Flash

  • Home
  • দিনের খবর
  • Suvendu Adhikari:জগদীপ ধনকরের জায়গায় লা গণেশন, নতুন রাজ্যপালকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা
Image

Suvendu Adhikari:জগদীপ ধনকরের জায়গায় লা গণেশন, নতুন রাজ্যপালকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা

কলকাতা, ১৮ জুলাই (হি. স.) : সোমবার থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্বে থাকছেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। এদিন, নতুন রাজ্যপালকে টুইটে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রবিবার রাতেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। রাষ্ট্রপতি তাঁর সেই ইস্তফাপত্র গ্রহণ করে আপাতত, মণিপুরের রাজ্যপালকে সে রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদেরও দায়িত্ব সামলানোর দায়িত্ব দিয়েছেন।

বিরোধী দলনেতা লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য মণিপুরের রাজ্যপাল লা গণেশনজিকে অভিনন্দন। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমার তরফ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস রইল।’বস্তুত, এনডিএ সরকারের উপরাষ্ট্রপতি পদের প্রার্থী জগদীপ ধনকর। সোমবারই এই পদের জন্য মনোনয়ন পেশ করেন তিনি। সেই মোতাবেক পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top