News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court:উত্তরপ্রদেশের মামলা নিয়ে জুবেরের বিরুদ্ধে আপাতত পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

Supreme Court:উত্তরপ্রদেশের মামলা নিয়ে জুবেরের বিরুদ্ধে আপাতত পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৮ জুলাই ( হি.স.) : সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবের। শীর্ষ আদালত জানিয়ে দিল, পরবর্তী শুনানির আগে উত্তরপ্রদেশের পাঁচটি মামলা নিয়ে সে রাজ্যের পুলিশ জুবেরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না। সুপ্রিম কোর্টের আগামী বুধবার এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে।

উত্তরপ্রদেশে জুবেরের বিরুদ্ধে ছ’টি এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা জুবের। জুবেরের বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকার আর্জি জানায়, অন্য আদালতের রায়দানে সুপ্রিম কোর্ট যেন বাধা না দেয়। এই প্রসঙ্গে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘সমস্যা হল একটা দুষ্ট চক্র। তিনি একটি মামলায় অন্তর্বর্তী জামিন পেলে ফের অন্য একটি মামলার জন্য গ্রেফতার হয়ে যাচ্ছেন।’’

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top