News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Rally:শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে আগরতলায় রেলি
Image

Rally:শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে আগরতলায় রেলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে সোমবার আগরতলায় ডেভেলপমেন্ট ফর স্কিল শীর্ষক পদযাত্রা অনুষ্ঠিত হয়৷ পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা৷ শিল্প ও বাণিজ্য বিভাগের উদ্যোগে যুবকদের  স্বনির্ভর গড়ে তোলার  আহ্বানকে সামনে রেখে  রাজধানী আগরতলা শহরে র্যালি বের হয়৷ রেলিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ সোমবার সকালে আগরতলা নেতাজী চৌমুহনী এলাকা থেকে শুরু হয় রেলি এবং আগরতলা শহর পরিক্রমণ করে৷ উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, ডাইরেক্টর এবং দপ্তরের সদস্য তপন দাস সহ অন্যান্যরা৷ রেলিতে অংশ নিয়ে দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে চলেছে৷ শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে৷ যুব সমাজের মেধার বিকাশ ঘটাতে শিল্প উন্নয়ন নিগমের তরফে আইটিআই এর মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ এর মাধ্যমে যুব সমাজকে কর্মসংস্থানের সঠিক দিশায় পৌঁছে দেওয়া সম্ভব হবে৷ এ ধরনের সচেতনতা রেলির মধ্য দিয়ে যুবসমাজকে সেই বার্তায় দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা৷

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top