নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে সোমবার আগরতলায় ডেভেলপমেন্ট ফর স্কিল শীর্ষক পদযাত্রা অনুষ্ঠিত হয়৷ পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা৷ শিল্প ও বাণিজ্য বিভাগের উদ্যোগে যুবকদের স্বনির্ভর গড়ে তোলার আহ্বানকে সামনে রেখে রাজধানী আগরতলা শহরে র্যালি বের হয়৷ রেলিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ সোমবার সকালে আগরতলা নেতাজী চৌমুহনী এলাকা থেকে শুরু হয় রেলি এবং আগরতলা শহর পরিক্রমণ করে৷ উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, ডাইরেক্টর এবং দপ্তরের সদস্য তপন দাস সহ অন্যান্যরা৷ রেলিতে অংশ নিয়ে দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে চলেছে৷ শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে৷ যুব সমাজের মেধার বিকাশ ঘটাতে শিল্প উন্নয়ন নিগমের তরফে আইটিআই এর মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ এর মাধ্যমে যুব সমাজকে কর্মসংস্থানের সঠিক দিশায় পৌঁছে দেওয়া সম্ভব হবে৷ এ ধরনের সচেতনতা রেলির মধ্য দিয়ে যুবসমাজকে সেই বার্তায় দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা৷

Rally:শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে আগরতলায় রেলি
Tags:
Releated Posts
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ
আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…
ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ
উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…
সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন
কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা
আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…


















