News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের চিনকে নিয়ন্ত্রণ রেখা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের চাপ ভারতের
Image

ফের চিনকে নিয়ন্ত্রণ রেখা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের চাপ ভারতের

নয়াদিল্লি, ১৮ জুলাই ( হি.স.) : রবিবার ভারত ও চিনের মধ্যে ১৬তম সামরিক আলোচনা প্রায় সাড়ে বারো ঘন্টা ধরে চলে। এই সময়ে ভারত আবার পূর্ব লাদাখের বিতর্কিত এলাকা থেকে সেনা প্রত্যাহারের জন্য চিনের ওপর চাপ সৃষ্টি করেছে। যদিও এখন পর্যন্ত এই বৈঠকের বিষয়ে কোনও আনুষ্ঠানিক যৌথ বিবৃতি আসেনি। তবে দুই দেশের সেনা কর্তাদের মধ্যে নতুন কোনও চুক্তি না হলে আলোচনাকে ফলহীন বলে অভিহিত করা হয়েছে।

ভারত ও চিনের মধ্যে ১৫তম কর্পস কমান্ডার-পর্যায়ের আলোচনা ১১মার্চ অনুষ্ঠিত হয়েছিল এবং বিরোধ সমাধানে কোনও সাফল্য আসেনি। প্রায় চার মাস পর রবিবার সকাল সাড়ে ৯টায় ফের মুখোমুখি বসেন দুদেশের সেনা কমান্ডাররা। আলোচনায় ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন লেহ-ভিত্তিক ১৪ তম কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত এবং চিনের নেতৃত্বে ছিলেন দক্ষিণ জিনজিয়াং সামরিক জেলার প্রধান মেজর জেনারেল ইয়াং লিন।
প্রায় সাড়ে বারো ঘণ্টা ধরে ম্যারাথন বৈঠক শেষ হয় রাত ১০টা নাগাদ। ২০২০ সালের এপ্রিলে সামরিক সংঘর্ষ শুরু হওয়ার আগে ভারত সীমান্তে স্থিতাবস্থা পুনরুদ্ধার করতে চেয়েছিল। আলোচনার আগে, হট স্প্রিংস এলাকায় প্যাট্রোলিং পয়েন্টে সামরিক মোতায়েন হ্রাস করার বিষয়ে আশা করা হয়েছিল। চার মাস পরেও আলোচনায় যত তাড়াতাড়ি সম্ভব অবশিষ্ট সমস্ত বিরোধপূর্ণ স্থান থেকে সেনা প্রত্যাহারের জন্য চিনের উপর চাপ সৃষ্টি করেছে।

Releated Posts

বন্যা-কবলিত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত কেরলের কংগ্রেস বিধায়ক, স্থিতিশীল অবস্থা

পাথানামথিট্টা, ৫ আগস্ট (আইএএনএস): বন্যা-ত্রাণ ও উদ্ধারকাজ তদারকি করে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত হলেন কেরলের আরানমুলা কেন্দ্রের কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য, ২২ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত তিন মাওবাদী গ্রেফতার

সেরাইকেলা (ঝাড়খণ্ড), ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় যৌথ মাওবাদী দমন অভিযানে মোট ২২ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত…

ByByNews Desk Aug 5, 2026

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top