News Flash

  • Home
  • বিদেশ
  • খারাপ হচ্ছে পরিস্থিতি, শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি করলেন বিক্রমাসিঙ্ঘে
Image

খারাপ হচ্ছে পরিস্থিতি, শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি করলেন বিক্রমাসিঙ্ঘে

কলম্বো, ১৮ জুলাই (হি.স.): শ্রীলঙ্কায় ফের জারি জরুরি অবস্থা। দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে শ্রীলঙ্কায় ফের নতুন করে জরুরি অবস্থার ঘোষণা করেন। প্রসঙ্গত, ২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন রনিল বিক্রমাসিঙ্ঘে। এই মুহূর্তে উভয় সঙ্কটে দ্বীপরাষ্ট্র। অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কা এখন ভুগছে রাজনৈতিক সঙ্কটেও। এই আবহে দেশ জুড়ে জরুরি অবস্থার ঘোষণা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তথা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে।

রবিবার রাতে সরকারের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট ঘিরে শ্রীলঙ্কায় উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতেই এই জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে,’জনগণের নিরাপত্তার স্বার্থে, জনশৃঙ্খলার রক্ষার্থে, জনগণের জীবনধারণের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবা রক্ষণাবেক্ষণের স্বার্থে এই সিদ্ধান্তই সমীচীন।’ প্রসঙ্গত, গত বুধবারই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতরের তরফেও জরুরি পরিস্থিতির ঘোষণা করা হয়েছিল। এবার পুনরায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে জরুরি অবস্থা জারির পথেই হাঁটলেন বিক্রমাসিঙ্ঘে।

Releated Posts

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top