News Flash

  • Home
  • প্রধান খবর
  • ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ভোট দিলেন প্রধানমন্ত্রী-সহ অনেকেই
Image

ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ভোট দিলেন প্রধানমন্ত্রী-সহ অনেকেই

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): দেশের ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে সংসদ ভবন এবং সমস্ত রাজ্যের বিধানসভা ভবনে ভোটাধিকার প্রয়োগ করছেন সাংসদ ও বিধায়করা। ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার সকাল ১০ টায়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্‌হার লড়াইয়ে দেশের প্রায় ৪,৮০০ জন সাংসদ ও বিধায়ক ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ী হওয়া সময়ের অপেক্ষা বলেও মনে করছে রাজনৈতিক মহল।

রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষিত হওয়ার পর থেকেই গোটা দেশজুড়ে সমর্থনের জন্য প্রচার করেছেন দ্রৌপদী মুর্মু, বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্‌হাও গোটা দেশ জুড়ে প্রচার করেছেন। বিজেপি শিবির মনে করছে, দ্রৌপদী মুর্মুই হতে চলেছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। বিজেপি তথা এনডিএ-র বাইরেও বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, বিএসপি, তেলুগু দেশম, জেডিএস, অকালি দল, শিবসেনা, জেএমএম মুর্মুকে সমর্থন করছেন। এর বাইরে অন্য দলের অনেকে মুর্মুকে ভোট দিতে পারেন। তাই তাঁর জয়ের বিষয়ে অনেকেই আশাবাদী।

ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিয়েছেন সে রাজ্যের বিধায়করা। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ভোট দিয়েছেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রমুখ। ভোটদান চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ২১ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা, সংসদের সেন্ট্রাল হলে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ ২৫ জুলাই।

Releated Posts

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026
Scroll to Top