News Flash

  • Home
  • প্রধান খবর
  • Block Path:জগদ্দলে আতঙ্ক অব্যাহত, দোকান খুলতে বাধা, পালটা পথ অবরোধ ব্যবসায়ীদের
Image

Block Path:জগদ্দলে আতঙ্ক অব্যাহত, দোকান খুলতে বাধা, পালটা পথ অবরোধ ব্যবসায়ীদের

বারাকপুর, ১৭ জুলাই (হি.স.): রবিবার সকালেও জগদ্দল বাজার চত্বরে বোমাবাজির অভিযোগ। কয়েকজন ব্যবসায়ী দোকান খুলতেই হুমকির মুখে পড়তে হয় তাঁদের। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন ব্যবসায়ীরা। পরে অবশ্য বারাকপুরের পুলিশ কমিশনার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ব্যসায়ীদের পাশে দাঁড়াতে এলাকা পরিদর্শন করেন সাংসদ অর্জুন সিংও । পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেন তিনি।

গত শুক্রবার জগদ্দল বাজারে খুন হন চটকলের কর্মী টিঙ্কু ওরফে রিজওয়ান আলি (২৬)। তারপর শনিবার ফের বোমাবাজি হয় ওই এলাকায়। শনিবার দিনভর বন্ধ ছিল দোকানপাট, বাজার। দুষ্কৃতীদের দৌরাত্ম্যে থমথমে ছিল এলাকা। রবিবার সকালে কয়েকজন ব্যবসায়ী দোকন খুলতেই ফের বিপত্তি বাঁধে।

অভিযোগ, সকালে বাজার খোলার পরই কয়েকজন যুবক এসে ফের বাজার বন্ধ করিয়ে দেয়। বলে, রিজওয়ান খুনে মূল অভিযুক্ত গণেশকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ এই বাজার বন্ধ রাখতে হবে। জোর করে বাজার বন্ধ, হুমকির প্রতিবাদে ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করেন। তাঁরাও দোষীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের দাবিতে সরব হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। আসেন বারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর। ব্যবসায়ীদের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন তাঁরা।

এদিন সাধারণ মানুষের মনে সাহস জোগাতে ঘটনাস্থলে হাজির হন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। সাংসদের কথায়, “দোকান খুলে ব্যবসা চালু করুন। সাধারণ মানুষ দোকানে আসলেই দুষ্কৃতীরা খানিকটা হলেও ভয় পাবেন।”

এরপর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি জানান, দিনের পর দিন জগদ্দল ভাটপাড়া অঞ্চলে এই ধরনের ঘটনা চলতে পারে না। পুলিশ কমিশনারের সাথে কথাও বলেন অর্জুন। জগদ্দলের রুস্তম গুমটি অঞ্চলকে স্বাভাবিক রাখতে দুটি নির্দিষ্ট জায়গায় পুলিশ মোতায়েনের দাবি জানায় এলাকার বাসিন্দারা।

Releated Posts

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top