News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident:হাওড়ায় গার্ডওয়ালে ধাক্কা বাইকের, ব্রিজ থেকে ৩০ ফুট নিচে ছিটকে পড়ে মৃত্যু দম্পতির
Image

Accident:হাওড়ায় গার্ডওয়ালে ধাক্কা বাইকের, ব্রিজ থেকে ৩০ ফুট নিচে ছিটকে পড়ে মৃত্যু দম্পতির

হাওড়া, ১৭ জুলাই (হি.স.) : হাওড়ায় বাইক নিয়ে গার্ডওয়ালে ধাক্কা । শনিবার গভীর রাতে সলপ ব্রিজে একটি তীব্র গতির বাইক গার্ডওয়ালে ধাক্কা মারলে ব্রিজ থেকে ৩০ ফুট নিচে ছিটকে পড়ে যান বাইক আরোহী এক দম্পতি । রক্তাক্ত অবস্থায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

জানা গেছে, গতরাতে হাওড়ার ইচ্ছাপুরে আত্মীয়ের বাড়িতে পুজো দেখতে গিয়েছিলেন পাকুড়িয়া এলাকার দম্পতি। নাম প্রসেনজিৎ সিং ও তনুশ্রী সিং। রাত বারোটা নাগাদ বাইকে চেপে ফিরছিলেন তাঁরা। সলপ ব্রিজ থেকে নামার সময় ঘটে যায় দুর্ঘটনাটি। ব্রিজ থেকে নামার সময় বাইকের গতি অনেকটা বেশি ছিল। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মেরে ব্রিজ থেকে প্রায় ৩০ ফুট নিচে সার্ভিস রোডে ছিটকে পড়েন ওই দম্পতি।

সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মদ্যপ অবস্থায় বাইক চালানো হচ্ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এধরনের দুর্ঘটনা রুখতে রাতে একাধিক সেতু বন্ধ রাখা হয়। এমনকী, দু’চাকার গাড়ি ওঠায় নিষেধাজ্ঞা জারি থাকে। তারপরেও সলপ এলাকায় এধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।

Releated Posts

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top