News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation To CDPO:সিডিপিওর কাছে ডেপুটেশন অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের
Image

Deputation To CDPO:সিডিপিওর কাছে ডেপুটেশন অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সোনামুড়ায় চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তথা সিডিপিওর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷ দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে জানিয়েছেন৷
চাকরিতে নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন, অবসরের বয়সসীমা ৬৫ করা, অবসরের সাথে গ্র্যাজুয়িটি প্রদান, নিয়মিত পেনশন প্রদান ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা৷ শনিবার সোনামুড়া নগর পঞ্চায়েতের আইসিডিএস প্রকল্পের অধীনস্থ অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা তাদের মোট পাঁচ দফা দাবির ভিত্তিতে  দাবি সনদ তুলে দিলেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের নিকট৷ ডেপুটেশন প্রদান শেষে অঙ্গনওয়ারী কর্মীরা জানান, দাবি সনদ তুলে দিয়ে তারা দাবিগুলি পূরণের আবেদন জানান আধিকারিকের নিকট৷ পাশাপাশি তারা এও জানান যত দ্রুত সম্ভব তাদের এই দাবি গুলি পূরণ করতে হবে৷ দাবি পূরণ না হলে করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা৷ অঙ্গনওয়াড়ি কর্মীরা না দীর্ঘদিন ধরেই বেতন বঞ্চনা সহ নানা বঞ্চনার শামিল৷ দাবি পূরণের জন্য বারবার সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও তারা সুবিচার পাচ্ছেন না৷ সে কারণে তারা রাজ্যব্যাপী আন্দোলন করে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top