News Flash

  • Home
  • দেশ
  • Arrested: উত্তর প্রদেশে দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি; ধৃত আততায়ীরা, তদন্ত শুরু পুলিশের
Image

Arrested: উত্তর প্রদেশে দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি; ধৃত আততায়ীরা, তদন্ত শুরু পুলিশের

সোনভদ্র, ১৫ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় দুই সাংবাদিককে গুলি করে খুন করার চেষ্টা করল দুষ্কৃতীরা। সোনভদ্র জেলার রায়পুর থানা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। রেস্তোরাঁয় চা খাওয়ার সময় একটি হিন্দি সংবাদপত্রের দুই সাংবাদিককে গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাঁদের বিএইচইউ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। দুই সাংবাদিকের নাম শ্যামসুন্দর পান্ডে এবং লাড্ডু পান্ডে, দু’জনেরই বয়স তিরিশের মাঝামাঝি।

সোনভদ্রের অতিরিক্ত পুলিশ সুপার বিনোদ কুমার সিং বলেছেন, দুই সাংবাদিক শ্যামসুন্দর পান্ডে এবং লাড্ডু পান্ডে কালিয়ারি বাজারে রেস্তোরাঁয় বসে চা খাচ্ছিলেন। এরই মধ্যে দুই অজ্ঞাত দুষ্কৃতী বাইকে করে এসে তাঁদের লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। শ্যামসুন্দর ও লাড্ডু গুলিবিদ্ধ হন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুই সাংবাদিককে প্রথমে ভাইনি এলাকার কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। যেখানে ডাক্তাররা তাঁদের জেলা হাসপাতালে এবং পরবর্তীতে বিএইচইউ মেডিকেল কলেজে রেফার করেন। দু’জনেরই বিপদ কেটে গিয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত গুলি চালানোর কারণ জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। দুই সাংবাদিক সুস্থ হয়ে উঠলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top