নিজস্ব প্রতিনিধি, বিরাশিমাইল, ১৪ জুলাই৷৷ বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ শুকনো গাঁজা৷ ঘটনা লংতরাইভ্যালি মহকুমার মনু থানাধীন এস কে পাড়া জাতীয় সড়কের পুলিশের নাকা পয়েন্টে৷ বুধবার থেকেই পুলিশের কাছে খবর ছিল এই রাস্তা দিয়ে গাঁজা পাচার হবে৷ সেই খবরের ভিত্তিতে বুধবার থেকেই পুলিশ উৎ পেতে বসে ছিল৷ বুধবার রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ পুলিশ একটি কন্টেনার গাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৩০ কেজি গাঁজা আটক করেছে৷ যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকার উপর৷ যদিও গাড়ির চালককে আটক করতে পারেনি পুলিশ৷ এদিকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর নাগাদ আরো একটি কনটেইনার গাড়িতে তল্লাশি চালানো হয়৷ সেই গাড়ি থেকেও আটক করা হয়েছে প্রচুর পরিমাণ শুকনো গাজা৷ এই গাড়ি থেকে প্রায় ১৬৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৩ লক্ষ টাকা৷ সঙ্গে আটক করা হয়েছে গাড়ির চালক তাপস পালকে৷ তার বাড়ি বিলোনিয়ার রাজনগর বলে জানা গেছে৷ গাজাগুলি বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ৷

Longaraivali:লংতরাইভ্যালিতে কোটি টাকার গাঁজা উদ্ধার
Releated Posts
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ
আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…
ত্রিপুরা সফরে অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা
আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…
আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…






















