News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Nabendu Bhattacharya:বিশ্রামগঞ্জে কংগ্রেসের সভায় হামলা ও গাড়ি ভাঙচুরে বিজেপি কার্যকর্তারা জড়িত নয়, দাবি নবেন্দু ভট্টাচার্য্যের
Image

Nabendu Bhattacharya:বিশ্রামগঞ্জে কংগ্রেসের সভায় হামলা ও গাড়ি ভাঙচুরে বিজেপি কার্যকর্তারা জড়িত নয়, দাবি নবেন্দু ভট্টাচার্য্যের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ বিশ্রামগঞ্জে কংগ্রেসের সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে বিজেপি দলের কোন কর্মকর্তা জড়িত নেই বলে স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছে দল৷ গত তিন দিন আগে বিশ্রামগঞ্জে কংগ্রেসের সভায় প্রকাশ্য দিবালোকে হামলা ও নেতাদের দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়৷ ঘটনার পর অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে কংগ্রেস৷ বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহাকে জানানো হয়৷ 

বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য স্পষ্টিকরণ দিয়ে বলেছেন, বিশ্রামগঞ্জে হামলার ঘটনায় যাদের নাম কংগ্রেস দলের তরফ থেকে উল্লেখ করা হয়েছে তাদের কেউ বিজেপির কর্মকর্তা নন৷ তারা যারাই হোক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ৷ এ ব্যাপারে দলের পক্ষ থেকেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে৷ দলীয় কোন কর্মকর্তা যাতে কোন ধরনের ফাঁদে পা না দেন সেজন্য দলের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে৷ 

নবেন্দু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে পাল্টা অভিযোগ করেছেন, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস দল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে৷ তিনি রাজ্যের বিরোধী দল সিপিএমের ভূমিকারও তীব্র সমালোচনা করেন৷ দলীয় মুখপাত্র বলেন বিগত ২৫ বছরে বামফ্রন্টের আমলে তৎকালীন বিরোধী দল কংগ্রেস দলের নেতা আক্রান্ত হয়েছেন প্রাণ হারিয়েছেন৷ তাদের অনেকেই বাধ্য হয়ে বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন৷ অথচ সেই সিপিআইএম দল এখন কংগ্রেসের জন্য মায়া কান্না কাঁদছে৷ কংগ্রেস দলের নেতারা আক্রান্ত হয়েছে বলে সিপিআইএম সাংবাদিক সম্মেলন করছে বিবৃতি দিচ্ছে৷ এটি তাদের দ্বিচারিতা বলেও তিনি উল্লেখ করেন৷ 

নবেন্দুবাবু বলেন, এ থেকেই বুঝা যাচ্ছে তারা কি অবস্থান নিচ্ছে৷ এ বিষয়ে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন তিনি৷ প্রসঙ্গক্রমে নবেন্দুবাবু আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সাংগঠনিকভাবে ও দলীয় কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন৷ কংগ্রেস ও সিপিআইএম উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে৷ বিজেপির মুখপাত্র এ ধরনের কার্যকলাপের তীব্র বিরোধিতা ও নিন্দা জানিয়েছেন৷ 

তিনি বলেন, সমাজবিরোধী শক্তি অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা চালাচ্ছে৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ যারা সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত তাদের কোন ধরনের রাজনৈতিক রঙ বিচার করা হবে না বলেও তিনি জানান৷ কংগ্রেস নেতৃত্বেও প্ররোচনার ফাঁদে পা না দিতে আহ্বান জানিয়েছেন নবেন্দুবাবু৷ বিজেপির কর্মীদের লক্ষ্য করে কুমন্তব্য না করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top