News Flash

  • Home
  • খেলা
  • Tripura Sports School:বালক বিভাগের স্পেশাল ড্রাইভেও রাজ্য সেরা ত্রিপুরা স্পোর্টস স্কুল
Image

Tripura Sports School:বালক বিভাগের স্পেশাল ড্রাইভেও রাজ্য সেরা ত্রিপুরা স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।। দ্বি-মুকুট ত্রিপুরা স্পোর্টস স্কুলের। বালিকাদের পাশাপাশি বালক বিভাগেও রাজ্য সেরা ত্রিপুরা স্পোর্টস স্কুল। ফাইনালে পশ্চিম জেলাকে কার্যত বোতলবন্দি করে খেতাব জয় করে নেয় শুভেনজিৎ সিনহা এবং রাজেশ রায় চৌধুরির ছেলেরা। রাজ্য স্কুল অনূর্ধ্ব-‌১৭ বালকদের ফুটবলে। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মঙ্গলবার বিকেলে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭-‌১ গোলে পরাজিত করে পশ্চিম জেলাকে। ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। দক্ষতা, শক্তি এবং গতি — তিন বিভাগেই পশ্চিম জেলার ফুটবলারদের পেছনে ফেলে একেরপর এর গোল করতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। প্রথমার্ধে ত্রিপুরা স্পোর্টস স্কুল এগিয়ে ছিলো ৪-‌০ গোলে। দ্বিতীয়ার্ধে ১ টি গোল হজম করলেও আরও ৩ বার বিপক্ষের জাল নাড়িয়ে দেয়। ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে হ্যাটট্রিক করে জন জমাতিয়া। এছাড়া দলের পক্ষে মাজারুল আকমল, নবকিশোর সিনহা, বিনোদ রিয়াং এবং বিপ্লব দেববর্মা গোল করে। এর আগে সেমিফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-‌০ গোলে ধলাই জেলাকে পরাজিত করেছিলো। বিজয়ী দলের পক্ষে নবকিশোর সিনহা দুটি এবং বিনোদ রিয়াং গোল করে। দ্বিতীয় সেমিফাইনালে পশ্চিম জেলা ৩-‌১ গোলে পরাজিত করে উত্তর জেলাকে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top