News Flash

  • Home
  • খেলা
  • Football:স্পেশাল ড্রাইভ গার্লস ফুটবলে রাজ্য সেরা স্পোর্টস স্কুল, রানার্স পশ্চিম
Image

Football:স্পেশাল ড্রাইভ গার্লস ফুটবলে রাজ্য সেরা স্পোর্টস স্কুল, রানার্স পশ্চিম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।। রাজ্য সেরা ত্রিপুরা স্পোর্টস স্কুল। আসর শুরু থেকে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে রাজ্য সেরা হলো সুশান্ত দেববর্মার ত্রিপুরা স্পোর্টস স্কুল। অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের স্পেশাল ড্রাইভ রাজ্য স্কুল ফুটবলে। মঙ্গলবার বিকেলে কুলাই স্কুল মাঠে হয় খেতাব নির্ণায়ক ম্যাচটি। তাতে মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং পশ্চিম জেলা। শুরু থেকেই দাপট দেখাতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও এগিয়ে থাকে। ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করে ২-‌০ গোলে। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো ত্রিপুরা স্পোর্টস স্কুল। যদিনা আক্রমণভাগের ফুটবলাররা সহজ সুযোগ হেলায় নষ্ট না করতো। বিজয়ী দলের পক্ষে রিয়া জমাতিয়া এবং শ্রীয়া দেব গোল করে করে। বিজয়ী দল দুই অর্ধে দুটি গোল করে। এর আগে সকালে প্রথম সেমিফাইনালে পশ্চিম জেলা ২-‌১ গোলে উত্তর জেলাকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছিলো। বিজয়ী দলের পক্ষে পোনমদিতা দেবনাথ, নেহা দাস এবং বিজীত দলের পক্ষে বিনাতা সিনহা গোল করে। দ্বিতীয় সেমিফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-‌১ গোলে পরাজিত করে সিপাহীজলা জেলাকে। বিজয়ী দলের পক্ষে শ্রীয়া দেব দুটি , শায়ারি ত্রিপুরা এবং বিজীত দলের পক্ষে সোয়ারি দেববর্মা গোল করে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top