ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।। রাজ্য সেরা ত্রিপুরা স্পোর্টস স্কুল। আসর শুরু থেকে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে রাজ্য সেরা হলো সুশান্ত দেববর্মার ত্রিপুরা স্পোর্টস স্কুল। অনূর্ধ্ব-১৭ বালিকাদের স্পেশাল ড্রাইভ রাজ্য স্কুল ফুটবলে। মঙ্গলবার বিকেলে কুলাই স্কুল মাঠে হয় খেতাব নির্ণায়ক ম্যাচটি। তাতে মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং পশ্চিম জেলা। শুরু থেকেই দাপট দেখাতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও এগিয়ে থাকে। ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করে ২-০ গোলে। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো ত্রিপুরা স্পোর্টস স্কুল। যদিনা আক্রমণভাগের ফুটবলাররা সহজ সুযোগ হেলায় নষ্ট না করতো। বিজয়ী দলের পক্ষে রিয়া জমাতিয়া এবং শ্রীয়া দেব গোল করে করে। বিজয়ী দল দুই অর্ধে দুটি গোল করে। এর আগে সকালে প্রথম সেমিফাইনালে পশ্চিম জেলা ২-১ গোলে উত্তর জেলাকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছিলো। বিজয়ী দলের পক্ষে পোনমদিতা দেবনাথ, নেহা দাস এবং বিজীত দলের পক্ষে বিনাতা সিনহা গোল করে। দ্বিতীয় সেমিফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-১ গোলে পরাজিত করে সিপাহীজলা জেলাকে। বিজয়ী দলের পক্ষে শ্রীয়া দেব দুটি , শায়ারি ত্রিপুরা এবং বিজীত দলের পক্ষে সোয়ারি দেববর্মা গোল করে।

Football:স্পেশাল ড্রাইভ গার্লস ফুটবলে রাজ্য সেরা স্পোর্টস স্কুল, রানার্স পশ্চিম
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















