News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation:টেট পরীক্ষার দাবীতে বোর্ডের চেয়ারম্যানকে ডেপুটেশন
Image

Deputation:টেট পরীক্ষার দাবীতে বোর্ডের চেয়ারম্যানকে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ অবিলম্বে টেট পরীক্ষা গ্রহণ করার জন্য টি আর বি টি বোর্ডের চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছেন অল ত্রিপুরা বি এড ও ডি এল এড উত্তির্নরা৷ রাজ্যে আরও বেশ কিছু সংখ্যক বি এড ও ডি এল এড উত্তীর্ণরা টেট পরীক্ষা প্রদানের অপেক্ষায় রয়েছেন৷ কিন্তু টেট পরীক্ষা গ্রহণের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে না৷ তাতে এইসব চাকরি প্রার্থীরা উদ্বেগ উৎকন্ঠায় দিনাদিপাত করছেন৷ অবিলম্বে যাতে টেট পরীক্ষা গ্রহণ করা হয়  সেজন্য মঙ্গলবার  অল ত্রিপুরা বি এড ও ডি এল এড উত্তীর্ণরা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে দ্রুত পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন৷ বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন তারা পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত৷ তবে পরীক্ষার দিনক্ষণ তারা ঘোষণা করেন না৷ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলে তারা যেকোনো সময় পরীক্ষা নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন৷
উল্লেখ্য দীর্ঘদিন ধরেই বিএড ও ডি এল এড উত্তীর্ণরা টেট পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছেন৷ অবিলম্বে টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা না হলে তারা আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

সোনামুড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার প্রায় ৩০ কেজি গাঁজা, বাজারমূল্য প্রায় ৫.৯০ লক্ষ টাকা

আগরতলা, ২৩ জুলাই: মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। সিপাহিজলা জেলার সোনামুড়া থানার…

ByByReshmi Debnath Jul 23, 2026

বেঙ্গালুরু যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, ছাওমনু থানায় নিখোঁজ ডায়েরি

আগরতলা, ২৩ জুলাই: কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরু যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন ধলাই জেলার ছাওমনু এলাকার এক যুবক।…

ByByReshmi Debnath Jul 23, 2026

জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেসের পথ অবরোধ

কৈলাসহর,২৩ জুলাই : রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং যান চলাচলে চরম দুর্ভোগের প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভের প্রতিবাদে সংসদ ভবন প্রাঙ্গণে বিজেপি সাংসদদের বিক্ষোভ মিছিলে অংশ নিলেন সাংসদ রাজীব

আগরতলা, ২৩ জুলাই: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 23, 2026
Scroll to Top