News Flash

  • Home
  • প্রধান খবর
  • Biman-Suryakant:বিমান-সূর্যকান্তর ৭ বছরের পুরোনো মামলায় মিলল জামিন
Image

Biman-Suryakant:বিমান-সূর্যকান্তর ৭ বছরের পুরোনো মামলায় মিলল জামিন

কলকাতা, ১২ জুলাই (হি. স.) : বড়সড় স্বস্তি পেলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও বামপন্থী নেতা সূর্যকান্ত মিশ্র। ২০১৫ সালের একটি মামলায় জামিন পেলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, তরুন মজুমদার সহ বামফ্রন্টের নেতৃত্ব। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে এই মামলার শুনানি চলে।

গত ২০১৫ সালে বিদ্যুত বিলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে অবস্থান বিক্ষোভ করেছিল কলকাতা জেলা বামফ্রন্ট। সে সময় রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিলেন বামফ্রন্টের একাধিক প্রথম সারির নেতৃত্ব। যাদের মধ্যে ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, তরুন মজুমদার প্রমুখরা। রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানানোর কারণে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল কলকাতা পুলিশ। আজ এই মামলায় ব্যাঙ্কশাল কোর্টে জামিন পেলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, তরুণ মজুমদার প্রমুখরা। আগামী ৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এই মামলা প্রসঙ্গে আইনজীবী ইয়াসিন রহমান জানান, বিদ্যুত বিলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভিক্টোরিয়া হাউসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, তরুণ মজুমদার, নিরঞ্জন চ্যাটার্জী প্রমুখরা। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ২৮৩ আইপিসি, আন ল ফুল অ্যাসেম্বলি ইত্যাদিতে অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগ করা হয়েছিল, অবৈধভাবে রাস্তা অবরোধ করা হয়েছিল। যার ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়েছিলেন। 

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top