News Flash

Image

CITU:সিআইটিইউর প্রতিষ্ঠা দিবস রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷  সোমবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ৪১ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷ এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় পুরানো মোটর স্ট্যান্ডে৷ প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে এদের মোটর স্ট্যান্ড এলাকায় বৃক্ষরোপন করা হয়৷ সিআইটিইউর অন্তর্ভুক্ত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ৪১ তম প্রতিষ্ঠা দিবস আজ রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে৷ 

এ উপলক্ষে আগরতলার পুরানো মোটর স্ট্যান্ডে মূল অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়৷ শহীদদের প্রতি স্মৃতিচারণ করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ৷ আগরতলা ছাড়াও রাজ্যের অন্যান্য স্থানে এদিন সিআইটিইউর ৪১ তম প্রতিষ্ঠা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে৷ আগরতলায় পুরনো মোটরস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিটুনেতা অমল চক্রবর্তী বলেন বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন৷ মোটর শ্রমিকদের ওপর এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই নানাভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে৷ সিট্যু ভুক্ত শ্রমিকরা মুখ খুললেই তাদেরকে লাইন আউট করে দেওয়া হয়৷ শ্রমিকদের ওপর ও গণতান্ত্রিক কার্যকলাপ প্রতিনিয়ত সংঘটিত করা হচ্ছে৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে বলে তিনি উল্লেখ করেন৷ 

সিট্যু নেতা অমল চক্রবর্তী বলেন, বর্তমান সরকারের আমলে পরিবহন শ্রমিকদের ওপর যেভাবে ফ্যাসিস্ট সুলভ আচরণ করা হয়েছে তা সভ্য দেশে , সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না৷ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আজ মোটর শ্রমিকরা শপথ গ্রহণ করেছেন বলেও জানান তিনি৷ আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে মোটর শ্রমিক ইউনিয়নের ৪১ তম প্রতিস্টা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top