News Flash

  • Home
  • প্রধান খবর
  • Protest:বাংলা পড়াতে পারেন না শিক্ষক’, প্রতিবাদে স্কুলের ফটকে তালা দিল গ্রামবাসী
Image

Protest:বাংলা পড়াতে পারেন না শিক্ষক’, প্রতিবাদে স্কুলের ফটকে তালা দিল গ্রামবাসী

বাঁকুড়া, ১১ জুলাই (হি. স.) : শিক্ষক বাংলাই জানেন না। বাংলা বানানে অজস্র ভুল। বিষয়টি নজরে আসতেই ওই শিক্ষককে স্কুল সরানোর দাবিতে সরব হলেন গ্রামবাসীরা। শুধু তাই নয়। স্কুলের গেটে তালাও লাগিয়ে দিলেন তাঁরা। সোমবার এমন ঘটনা ঘটছে বাঁকুড়ার ওন্দা থানার চড়ুইকুড়া গ্রামের চড়ুইকুড়া প্রাথমিক বিদ্যালয়ে। এদিনে স্কুলে বাইরেই দাঁড়িয়ে থাকেন শিক্ষকরা। অভিযুক্তর দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের শিক্ষক রাজীব কুমার একেবারে অযোগ্য। ভুল পড়ান। বাংলা বানান ভুল বলেন। বাংলা পড়তেও পারেন না। বিষয়টি অনেকদিন আগেই অভিভাবকগদের নজরে এসেছিল। সেই সময়া তাঁরা ওই শিক্ষককে সরানোর দাবিও করেছিলেন। কিন্তু রাজীব কুমারকে সরানো হয়নি। তাই এই কঠিন পদক্ষেপ।আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত না রাজীব কুমারকে সরানো হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে। তাঁদের সঙ্গে সহমত প্রধান শিক্ষক। তিনি জানান, ওই শিক্ষকের ব্যাপারে তিনি স্কুল পরিদর্শককে জানিয়েছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। তবে রাজীব কুমারের দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top