News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack:বাড়ী ফেরার পথে দুস্কৃতিদের হামলায় আহত এক ব্যক্তি
Image

Attack:বাড়ী ফেরার পথে দুস্কৃতিদের হামলায় আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ বাড়ী ফেরার পথে হঠাৎই দুস্কৃতিদের আক্রমণ৷ রাতের অন্ধকারে বিনা কারণে এক ব্যক্তির উপর হিংস্র আক্রমন৷ ঘটনায় আহত হয়েছেন বরুন তাতি (৩৯) নামে এক ব্যক্তি৷ 

জানা গেছে তিনি একজন বিজেপি সমর্থক৷ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন কিছু বখাটে যুবক তার রাস্তা আটকে জিজ্ঞেস করে এত রাতে কেন বাড়ি ফিরছেন৷ কিছুক্ষণ পরেই তাকে মারধর করে ওই দুস্কৃতিরা৷ এমনই অভিযোগ৷ তিনি সেখান থেকে কোনো ক্রমে বাড়ি ফেরেন৷ সেখান থেকে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যান ওনার স্ত্রীকে নিয়ে৷ ফেরার পথে আবার তার উপর আক্রমন চালায় দুস্কৃতিরা৷ তার স্ত্রীর উপরেও হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি৷ এদিকে অভিযুক্তদের নাম ধাম দিয়ে পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে৷ এখন দেখার পুলিশ দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা করে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top